পরিচালক কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অচিরেই হয়তো কারিনা কাপুরের পাশে লেখা হবে পরিচালক শব্দটি। এরই মধ্যে ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেনও এই তারকা। লাস ভেগাসে এক ম্যায় ঔর এক তু ছবির শুটিংয়ের সময়ই পরিচালকের সহকারী হিসেবে আবির্ভূত হন কারিনা। ছবির কাহিনিতে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি, মানুষের সঙ্গে বাতচিত, চলন্ত সিঁড়িতে পড়াসহ বেশ কয়েকটি ‘উল্টাপাল্টা’ দৃশ্য ছিল। সেখানে পাত্রপাত্রী ছিলেন কারিনা ও ইমরান খান। তবে শুটিংয়ের একপর্যায়ে ক্যামেরার পেছনে হাজির হয়েছিলেন কারিনা। টিএনএন।