পরিচালক বেন অ্যাফ্লেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরার পেছনে আসছেন হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। ছবিটি তিনি তৈরি করছেন স্টিফেন কিংয়ের উপন্যাস দ্য স্ট্যান্ড অবলম্বনে। ভালো ও মন্দের মধ্যে লড়াই নিয়ে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনি। ছবিটি প্রযোজনা করছে ওয়ার্নার ব্রাদার্স। এর আগে কথা ছিল হ্যারি পটার ছবির পরিচালক ডেভিড ইয়েটস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। পিটিআই।