পরিচালক হলেন অ্যানিস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন ক্যামেরার সামনেই কাজ করেছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। এবার পেছনে নিজের অভিজ্ঞতা ঝালাই করছেন। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন তিনি। স্তন ক্যানসারের প্রতিক্রিয়া নিয়ে এটি তৈরি হচ্ছে। দ্য সান-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এটি আসলে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়ে একটি ধারাবাহিক। নাম দেওয়া হয়েছে ফাইভ। অ্যানিস্টন ছাড়াও ধারাবাহিকের বিভিন্ন পর্ব অপর হলিউড তারকা ডেমি মুর ও অ্যালিসিয়া কিজ পরিচালনা করছেন। এসব স্বল্পদৈর্ঘ্য ছবিতে রোগটির মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হবে। বিশ্ব নারী দিবসে এটি প্রচার করা হবে। এএনআই।