বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ইকারুসের ডানা। লিখেছেন হূদি হক। যৌথভাবে পরিচালনা করেছেন হৃদি হক ও কামরুজ্জামান রনি। নাটকে অভিনয় করছেন লিটু আনাম। কথা হলো তাঁর সঙ্গে।‘ইকারুসের ডানা’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।আমার চরিত্রের নাম আসিফ। শিল্পপতি পরিবারের বড় ছেলে। এক বিত্তশালি পরিবারের মেয়ের সঙ্গে আমার বিয়ের ঘোষণা দেওয়া হয়। আমাদের দুজনের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব ছিল। কিন্তু মেয়েটি পড়াশোনার কারণে দেশের বাইরে চলে যাওয়ায় অনেকদিন কোনো যোগাযোগ ছিল না। এবার নতুন করে আমরা নিজেদের নিয়ে ভাবতে শুরু করেছি। পাশাপাশি আমাদের সর্ম্পকের মাঝে নানা টানাপোড়েন তৈরি হয়। আপনার স্ত্রী হৃদি হকের পরিচালনায় আবারো অভিনয় করছেন। কেমন লাগছে?এবারের কাজটি করতে গিয়ে পরিচালক হৃদিকে আরও বেশি পরিণত মনে হয়েছে। নাটকটিতে পরিচালক হিসেবে আরও একজন কাজ করেছেন। তাঁরা দুজনই তরুণ। কিন্তু ভাবনার দিক থেকে বেশ আধুনিক মনে হয়েছে। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল রয়েছে। ইকারুসের ডানা নাটকের গল্পটা আলাদা করে বলতেই হবে। আমরা যারা শহরে থাকি, তাঁদের নিয়ে গল্পটি এগিয়েছে। আর গল্পটি অনেক বেশি সমসাময়িক। আপনি তো হৃদির ‘দেয়াল’ নামে আরেকটি নতুন ধারাবহিকের কাজ করছেন। ওটার কী খবর?দেয়াল নাটকে আমার অংশের শুটিং প্রায় শেষ হয়েছে। অল্প কিছু কাজ বাকি আছে। এগুলো শিগগিরই শেষ হবে। ইকারুসের ডানা নাটকের সঙ্গে তুলনা করলে দেয়াল কিন্তু একেবারে বিপরীত মেরুর গল্প। একেবারে মধ্যবিত্ত পরিবার নিয়ে। নতুন কী কাজ করছেন?ইকারুসের ডানা ছাড়াও বিভিন্ন চ্যানেলে কয়েকটি ধারাবাহিক দেখানো হচ্ছে। এছাড়া হুমায়ুন ফরিদী, বিপুল রায়হানের দুইটি আর মোহাম্মদ নোমানের ধারাবাহিকের কাজ করছি। আজ বুধবার থেকে সৈয়দ আওলাদ পরিচালিত নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করব। মাঝে নাকি পৌর নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন?হ্যাঁ, আমার বড় ভাই পারভেজ আনাম ঠাকুরগাঁও থেকে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁকে সহযোগিতা করতে এসেছিলাম। তিনি নির্বাচিত হয়েছেন। আর আমার কষ্টটাও সার্থক হয়েছে।বিনোদন প্রতিবেদক