‘সবকিছু অনিয়মিত করছি। কবিতা লেখা, অভিনয়—সবই। আসলে নিয়মিত কিছুই করা হয় না। ওটা আমার স্বভাবের সঙ্গে যায় না।’ বললেন মারজুক রাসেল। আজ মারজুক রাসেল অভিনীত ধারাবাহিক নাটক ইশকুল প্রচারিত হবে মাছরাঙা টিভিতে। কথা হলো তাঁর সঙ্গে। ধারাবাহিকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেদোয়ান রনি।‘ইশকুল’ নাটকের কাজ কোথায় করেছিলেন?পাবনার ভাঙ্গুড়ায়। পরিচালকের দাদার বাড়িতে। অদ্ভুত পরিবেশ। আর তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন, আমরা শুটিং করেছি সেখানে। ২০ পর্ব পর্যন্ত কাজ হয়েছে। এ মাসে আবার শুটিং হবে।নাটকে আপনার চরিত্র কী রকম?মফস্বলের কবি। শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করি। কিন্তু তার মাঝেও আঞ্চলিক উচ্চারণ চলে আসে। স্কুলে একজন শিক্ষিকা এসেছেন। তাঁকে নিয়ে সবার কৌতূহল। তাঁর ভালোমন্দ দেখা, তাঁর খোঁজখবর নেওয়া—এই আর কি। চ্যানেল নাইনে শুরু হলো ‘ব্যাচেলরস দ্য ফ্যামিলি’ ধারাবাহিক।এ নাটকে কাজ করতে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। আসলে নিজেরা নিজেরা তো। পরিচালক রাজ আমাদেরই ছেলে। পুরো কাজ রিল্যাক্সড মুডে করেছি। কোনো তাড়াহুড়া নেই। এখন নাটকের শুটিং মানে দৌড়ানো। দুপুরের খাবার খাওয়ার পর চায়ের জন্যও একটু সময় পাওয়া যায় না। এভাবে কি ভালো কাজ হয়?আশুতোষ সুজনও আপনাদেরই ছেলে। আপনি তাঁর ‘রেড ড্রাগন টু রজনীগন্ধা’ নাটকে কাজ করছেন?এ নাটকে কিন্তু কাজের গতি বেশি ছিল। জানি না, কী কারণে সুজন এত তাড়াহুড়া করেছে। হয়তো প্রযোজকের চাপ ছিল। এখন চ্যানেলগুলোতে যে নাটকগুলো প্রচার হচ্ছে, একটু খেয়াল করলে দেখবেন, গল্পগুলো মনে হবে প্রায় একই রকম। সেদিক থেকে রেড ড্রাগন টু রজনীগন্ধা অন্য রকম। গ্রামের তিনজন যুবক ক্লাব গড়ার স্বপ্ন দেখেন। প্রথমে এর নাম দেওয়া হয় রেড ড্রাগন। একসময় তা বদলে হয় রজনীগন্ধা। এর মাঝেই ঘটে যায় নানা ঘটনা।