পরিণাম ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের উদ্দেশে বলেছেন, ‘তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) কথাবার্তা শুনলে মনে হয় তিনি আওয়ামী লীগের তৃতীয় শ্রেণীর মাস্তান। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। জামায়াত-শিবির আখ্যা দিয়ে যেখানে-সেখানে বাধা দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করছেন, এর পরিণাম ভালো হবে না।’আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।খোকা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের জড়ানো হচ্ছে।ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক খোকা অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গতকাল বুধবারের সমাবেশ পণ্ড করতে বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশি বাধায় সারা দেশে অন্তত ২০০ জন আহত হয়। ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।জামায়াতের সঙ্গে বিএনপি সব বিষয়ে শতভাগ একমত নয় উল্লেখ করে খোকা বলেন, জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। দলটির সমাবেশে পুলিশ আক্রমণ করছে বলে তিনি দাবি করেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খোকা বলেন, যতক্ষণ জামায়াত বৈধ রাজনৈতিক দল, ততক্ষণ দলটিকে সব বৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। তবে এ দলটিকে নিষিদ্ধ করলে সেটি ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু জামায়াত এখনো সভা-সমাবেশ করার অধিকার রাখে।সরকারের উদ্দেশে খোকা বলেন, ‘জামায়াতকে আক্রমণ করা বন্ধ করুন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন।’ যদি দলটি এর অপপ্রয়োগ করে, তাহলে বিএনপি জামায়াতকে ছেড়ে সরকারের পক্ষ নেবে বলেও মন্তব্য করেন খোকা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।