পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এস এম জাফরী বলেন, ‘জেলা কার্যালয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সর্বত্র লোকবলের সংকট রয়েছে। এ কারণে মাঠপর্যায়ের কাজের তদারকও হচ্ছে না।’ মাঠ কর্মচারীদের নিজ বিভাগের দায়িত্ব পালন করা ছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কাজ যেমন ইপিআই, আর্সেনিক ইত্যাদি কাজে নিয়োজিত থাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁরা নিয়মিতভাবে মাঠ পরিদর্শন কাজ করতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রের অফিস ও বাসভবন সংস্কার করা জরুরি। সংস্কারবিহীন থাকায় কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের যানবাহন সংকট থাকায় তাদের মাঠপর্যায়ের কাজ পরিদর্শনে সমস্যা হচ্ছে।