পরিবার পরিকল্পনা বিভাগে শুভংকরের ফাঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল সমস্যার কারণে জেলার পরিবার পবিকল্পনা অফিসগুলোর কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। স্বল্প জনবল নিয়ে কোনো রকমে চলছে জেলার জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। কর্মকর্তারা জানান, পরিবার পরিকল্পনা বিভাগে শুধুই নেই আর নেই।জেলা পরিবার পরিকল্পনা অফিস: এখানে কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত ১৪টি পদের নয়টিতে লোকবল ছিল। দীর্ঘদিন ধরে এখানে সাতটি পদে অর্থাৎ সহকারী পরিচালক, ক্যাশিয়ার, সাঁটমুদ্রাক্ষরিক, স্টোরকিপার, জুনিয়র পরিসংখ্যান সহকারী, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে কোনো লোক নেই।মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস: এখানে অনুমোদিত ৪৭টি পদের মধ্যে লোক নিয়োগ করা হয়েছিল ৩৮টিতে। এর মধ্যে এখন ১৪টি পদে জনবল নেই। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমওএইচএফপি), সহকারী পরিবারকল্যাণ কর্মকর্তা (এমসিএইচএফপি), দুজন পরিবারকল্যাণ পরিদর্শক, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, চারজন পরিবারকল্যাণ সহকারী, দুজন আয়া ও দুজন এমএলএসএস নেই।গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিস: এখানে ১১৩টি অনুমোদিত পদের মধ্যে লোক ছিল ৯৪টিতে। এখন ২৬টি পদ শূন্য। এখানে মেডিকেল অফিসার (এমসিএইচএফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সহকারী পরিবারকল্যাণ কর্মকর্তার (এমসিএইচএফপি) একটি করে পদ, পাঁচজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, চারজন পরিবারকল্যাণ পরিদর্শক, দুজন পরিবারকল্যাণ সহকারী, একজন মিডওয়াইফ, দুজন দাই-নার্স, একজন এমএলএসএস, দুজন নিরাপত্তাপ্রহরী ও পাঁচজন আয়ার পদে লোকবল নেই।সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস: এখানে ৭০টি পদ অনুমোদিত আছে। এর মধ্যে ৫৯টি পদে লোক ছিল। এখন ১৫টি পদে লোক নেই। মেডিকেল অফিসার (এমসিএইচএফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সহকারী পরিবারকল্যাণ কর্মকর্তার (এমসিএইচএফপি) একটি করে পদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর পাঁচটি করে পদ এবং দুটি এমএলএসএস পদে লোক নেই।এ ব্যাপারে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবুল বাশার বলেন, ‘শুধু কর্মকর্তা-কর্মচারীই নয়, এ বিভাগে আমার ব্যবহারের জন্য জিপগাড়িটিও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। জনবলের সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহু পত্র দিয়েও কোনো ফল হচ্ছে না। ফলে এই স্বল্প জনবল নিয়ে জেলার জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষুমভাবে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।’