পরিবার সঞ্চয়পত্র কার্যক্রম আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মহিলাদের জন্য পরিবার সঞ্চয়পত্র কার্যক্রম পুনরায় চালু করেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ বুধবার জাতীয় সঞ্চয় পরিদপ্তরে আনুষ্ঠানিভাবে সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন।অনুষ্ঠানে জানানো হয়, এই কার্যক্রমের আওতায় কোনো মহিলা ১০ হাজার থেকে ৩০ লাখ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র কিনতে পারবে। এক বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার ৮%, দুই বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার ৮.৭৮%, তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার ৯.৪০%, চার বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার ১০.২৫% এবং পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রের সুদের হার ১১.০৪%। তবে কেউ চাইলে মাসিক ভিত্তিতেও সুদের টাকা তুলতে পারবেন। ডাকঘর ও সরকারি ব্যাংক থেকে পরিবার সঞ্চয়পত্র কেনা যাবে। প্রসঙ্গত, ১৯৯৭ সালে এ কার্যক্রম প্রথমবারের মতো চালু করা হয়েছিল। ২০০২ সালে সেটি বন্ধ করে দেওয়া হয়।