পরিবারই আগে শিল্পার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারধর্ম নিয়ে ব্যস্ত বলিউডের আবেদনময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। ২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রকে বিয়ের পর অভিনয়েও কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। তবে খুব তাড়াতাড়িই ‘দ্য ডিজায়ার’ নামের একটি ছবি দিয়ে অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি। পর্দায় নিয়মিত থাকতে না পারার কারণে শিল্পার মন একটু খারাপ হয় বটে, তবে সেটা ভুলে যান যখন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।সম্প্রতি এক সাক্ষাত্কারে শিল্পা বলেছেন, ‘আমি অনেক দিন পর্যন্ত রুপালি পর্দা থেকে দূরে আছি ঠিক, কিন্তু তাতে মন খারাপ হলেও অতটা আক্ষেপ নেই। আমি মনে করি একজন মানুষের প্রাধান্য হওয়া উচিত তাঁর পরিবারই। বিয়ের পর সেটা আমি প্রতিনিয়ত অনুভব করছি।’দ্য ডিজায়ার ছবিটি নির্মিত হচ্ছে ভারতের একজন ধ্রুপদী নৃত্যশিল্পীর জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে। এখানে শিল্পা শেঠি অভিনয় করেছেন গৌতমী চরিত্রে। ৩৬ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী এরই মধ্যে ৪০টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। খুব শিগগিরই তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। শিল্পা শেঠি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে দোস্তানা। এতে আরও অভিনয় করেছিলেন জন এব্রাহাম ও অভিষেক বচ্চন। টাইমস অব ইন্ডিয়া।