পরিবারে পুলিশে আশরাফ-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সাধারণ পরিবারের ছেলে আশরাফের ‘ভয়ংকর’ হয়ে ওঠা অবিশ্বাস্য বাবা-মায়ের কাছে। আশরাফ গ্রেপ্তার হলেই কেবল সব প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করছে পরিবার ও পুলিশ।গত শনিবার ভোরে ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (ডিআইআইটি) সহপাঠী বান্ধবী ও তাঁর বাবা-মাকে কুপিয়ে আহত করেন আশরাফ আলী। তাঁরা এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, তবে অবস্থার উন্নতি হয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে জানান, আশরাফের খোঁজে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। আহত তিনজন, তাঁদের পরিবার, আশরাফের প্রেমিকা—সবার সঙ্গেই কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। এখন তাঁকে ঘিরে যেসব প্রশ্নের জন্ম নিয়েছে, ধরা পড়ার আগে সেসবের উত্তর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকাল থেকে আশরাফকে খুঁজতে গোয়েন্দা পুলিশও মাঠে নেমেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।আশরাফের পারিবারিক অবস্থা সম্পর্কে ওসি বলেন, দুই ভাই আর এক বোনের মধ্যে সবার বড় আশরাফ। বাবা বেলায়েত হোসেন ব্যবসা করেন। গাজীপুরের কালীগঞ্জ কুটনা গ্রামে আর দশটা বাড়ির মতোই সাধারণ টিনের বাড়ি তাদের। বিদেশে লেখাপড়া করানোর টাকাও ছিল না পরিবারের। প্রেমিকার সামাজিক অবস্থানের সঙ্গে নিজেকে সম-অবস্থানে নিয়ে যেতেই আশরাফ বিদেশে পড়তে যাওয়ার বায়না ধরেছিলেন পরিবারের কাছে। ভালো ছাত্র, তাই স্বজনেরা সবাই মিলে টাকা দিয়ে তাঁকে কানাডায় পাঠিয়েছিলেন। কিন্তু ফিরে এসে তিনি সব শেষ করেছেন।আশরাফের এ ঘটনার পর তাঁর বাবা-মাও ভেঙে পড়েছেন, তাঁদের স্বজনেরাও সব আশা ছেড়ে দিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।