পরিবারের সদস্য মনে করে রোগীকে সেবা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দেওয়ার জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেনসের (বিসিপিএস) ১১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিত্সা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। আপনাদের আর্ত-পীড়িতদের সেবাদানের জন্য সামর্থ্য অর্জন এবং প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেবা দিতে হবে।’ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।বিসিপিএসের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান সমাবর্তন বক্তব্য উপস্থাপন করেন। বিসিপিএসের সাবেক সভাপতি অধ্যাপক নাজমুন নাহার ও বিসিপিএসের সহসভাপতি অধ্যাপক আবদুল কাদের খান বক্তব্য দেন। বাসস।