পরিবেশ থিয়েটার ‘দিনগুলো কেমন ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটারে সাধারণত মঞ্চে সেট, লাইট, প্রপস ইত্যাদির মধ্য দিয়ে গল্প বা কাহিনি অনুযায়ী পরিবেশ তৈরি করা হয়। কিন্তু পরিবেশ থিয়েটারে উল্টো—পরিবেশ যেমন আছে, তা ঠিক রেখেই গল্প বা কাহিনি সাজানো হয়। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঠিক তেমনি একটি পরিবেশ থিয়েটার প্রযোজনা করছে। নাম দিনগুলো কেমন ছিল। নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিচ্ছেন আশীষ খন্দকার। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা এবং মুক্তমঞ্চের মাঝামাঝি উন্মুক্ত প্রাঙ্গণে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।নাটকটির সময় ১৯৭১ সাল। স্থান সীমান্তসংলগ্ন একটি জনপদ, যেটি পাকিস্তানি হানাদার আর তাদের দোসরদের অত্যাচার ও তাণ্ডবে বিধ্বস্ত। গল্পে শক্তিশালী এক গেরিলা বাহিনীর নারী ও পুরুষ যোদ্ধারা একসময় পাকিস্তানি হানাদার আর তাদের দোসরদের মুখোমুখি হয়। গল্পের টুকরো টুকরো ইমেজগুলো সমন্বিত হয়ে চরিত্রগুলো বিস্তৃতি লাভ করে এবং একসময় পরিণতির দিকে এগিয়ে যায়।নির্দেশক সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি এই নাটকে থাকছে আলো আর শব্দের খেলা।