প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী নির্যাতনের ঘটনায় শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান অভিযোগ গঠন করে আগামী ২ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং ওই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুত্ফর রহমানকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।আজ বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে ওই ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন।