পরিমলের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পরিমল জয়ধরের করা জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে বাদী পক্ষের দেওয়া না রাজি আবেদনের শুনানির দিন আগামী ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ কে এম মোস্তফা দেওয়ান এ আদেশ দেন।১৪ আগস্ট পরিমলকে আসামি করে আদালতে ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে আসামির তালিকা থেকে সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং স্কুলটির বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে বাদ দেওয়ায় বাদী পক্ষ আজ আদালতে না রাজি আবেদন করে।