পরিশ্রমী আমলাদের অল্প চুরিতে দোষ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের পূর্তমন্ত্রী শিবপাল যাদব আমলাদের সঙ্গে বৈঠকে বলেছেন, ‘পরিশ্রম করলে অল্পস্বল্প চুরি করতেই পারো, তবে ডাকাতের মতো লুট করো না। আর, ভালোভাবে কাজ করতে হবে।’ মোটকথা, মন্ত্রীর পরামর্শ হলো, যদি সামান্য চুরি করতে হয় করো, ডাকাতি করো না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাকা হলেন এই মন্ত্রী।সম্প্রতি রাজ্যের মৈনপুরি ও এটওয়া জেলার ভিজিল্যান্স কমিটির বৈঠকে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল। বৈঠকের পর তাঁর মন্ত্রণালয়ের আমলাদের তিনি অল্পস্বল্প চুরির এ পরামর্শ দেন। আমলাদের সঙ্গে তাঁর কথাবার্তার একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত হয়।তবে গতকাল শুক্রবার উত্তর প্রদেশের লখনৌতে এক সংবাদ সম্মেলনে শিবপাল যাদব বলেন, তাঁর বক্তব্য বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি চুরি বন্ধ করার কথা বলেছিলেন।