পরিসংখ্যানের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ—২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু সেই সাফল্যের আগেও স্মরণীয় একটা টেস্ট পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিকের (১১১) সেঞ্চুরিতে ৪১৬ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন খালেদ মাসুদ (১০৩*)। ইনিংসে জোড়া সেঞ্চুরি এবং এক টেস্টে তিন সেঞ্চুরির ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটিই প্রথম এবং এখনো একমাত্র ঘটনা হয়েই আছে সেটি।পরিসংখ্যানের প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে বেশি এগিয়ে বোলিং সাফল্যের ক্ষেত্রে। দু শ রানের নিচে যে পাঁচটি স্কোর আছে, তার চারটিই বাংলাদেশের। ইনিংসে ৬ উইকেট নেওয়ার তিনটি কীর্তির সব কটিরই মালিক ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ইনিংসে দুবার করে পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব দুই ক্যারিবীয় বোলারের—পেড্রো কলিন্স ও ড্যারেন স্যামির। ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট-শিকারিও পেড্রো কলিন্স। ওয়ানডেতেও সর্বোচ্চ ১৩ উইকেট নেওয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। যৌথভাবে—ভ্যাসবার্ট ড্রেকস ও কেমার রোচের। সেরা বোলিং মারভিন ডিলনের—২৯ রানে ৫ উইকেট।ব্যাটিং বিপর্যয় ক্রিকেট খেলারই অংশ। কিন্তু ২০০২ সালে ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা যা করলেন, সেটা ব্যাটিং বিপর্যয়ের চেয়েও বেশি কিছু। প্রথম উইকেটে ৩০ এবং চতুর্থ উইকেটে ৩৬ রানের দুটো জুটি হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮৭ রানে অলআউট। দুই দেশের টেস্ট লড়াইয়ে এক শ রানের নিচে এটিই একমাত্র স্কোর। সে ইনিংসে ছয় ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে!এ রকম লজ্জা ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজ দিয়েছে বাংলাদেশকে। গত বিশ্বকাপেই ঢাকায় ৫৮ রানে সাকিব-তামিমদের অলআউট করে।ওয়েস্ট ইন্ডিজ দলে গেইলের না থাকাটাকে বাংলাদেশ দলের জন্য বড় একটা স্বস্তি হিসেবেই দেখছেন স্বাগতিক দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। কেন স্বস্তি সেটা গেইলের ফর্মের দিকে তাকালেই বোঝা যায়। দুই দেশের টেস্ট এবং ওয়ানডে লড়াইয়ের পরিসংখ্যানেও আছে গেইল-ব্যাটিংয়ের ছাপ।কমপক্ষে ২৫ রানের টেস্ট ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংসটি গেইলের। ২০০২ সালে চট্টগ্রাম টেস্টে তিনি ৩১ বলে করেছিলেন ৩৭ রান। যেটির স্ট্রাইকরেট ১১৯.৩৫। আর দুই দেশের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৩৮০ রান গেইলের। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেরা চারটি পার্টনারশিপের তিনটিতেই আছেন গেইল। সর্বোচ্চ ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ডও তাঁর।যত দ্রুত সম্ভব ভুলে যাওয়াই ভালো—রেকর্ডের এমন এক শাখায় বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘জয়জয়কার’। শূন্য রানে সবচেয়ে বেশি বার আউট হওয়ার লজ্জা বাংলাদেশের ব্যাটসম্যানদের। টেস্টে সবচেয়ে বেশি ৩ বার শূন্য রানে আউট হয়েছেন হান্নান সরকার। দুবার করে আরও যে চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন, সবাই বাংলাদেশের। ওয়ানডেতে এই রেকর্ডটি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। সর্বোচ্চ ৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটিও বাংলাদেশের বোলারদের। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ১৩৫ রান দিয়েছেন তালহা জুবায়ের। জুবায়ের ছাড়াও বাংলাদেশের আরও ছয় বোলার এক ইনিংসে এক শ কিংবা তার চেয়ে বেশি রান দিয়েছেন। ওয়ানডেতেও যথারীতি সবচেয়ে খরুচে বোলার বাংলাদেশের। খালেদ মাহমুদ—৮ ওভারে দিয়েছেন ৭৮ রান। ইকোনমি রেট ৯.৭৫!এই একটা ক্ষেত্র, যেখানে প্রতিপক্ষের দিকে তাকিয়ে তৃপ্তি পেতে পারে বাংলাদেশ। কি টেস্ট কি ওয়ানডে—দুই ক্রিকেটেই অতিরিক্ত খাতে সবচেয়ে বেশি রান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংস্টন এবং সেন্ট লুসিয়া টেস্টের দুই ইনিংসে অতিরিক্ত খাতে সর্বোচ্চ ৩০ রান করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে আরও বেশি—৩৮ রান। ১৯৯৯ বিশ্বকাপে ডাবলিনে বাংলাদেশের ১৮২ রানের স্কোরে আটত্রিশ রানই ছিল অতিরিক্ত।দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট ইনিংসের চেয়ে তাঁর ইনিংসটি ১২০ বেশি রানের। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর চেয়ে তাঁর রান ৭৩ বেশি। তিনি রামনরেশ সারওয়ান। বাংলাদেশের বিপক্ষে চার টেস্ট ইনিংসে তাঁর রান ৪৫০। সেরা ইনিংস ২৬১*। গড় ১১২.৫০!এক টেস্টে সবচেয়ে বেশি ৪টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। অবশ্য চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড আছে আরও একজনের—ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামির। সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। এ পর্যন্ত দুই দেশের হওয়া ৬ টেস্টের সব কটিতেই খেলেছেন তিনি।২০০২ সালের ঢাকা টেস্ট স্মরণীয় হয়ে আছে জার্মেইন লসনের জন্য। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে কম রান দিয়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন জ্যামাইকান এই বোলার। সে ইনিংসে তাঁর বোলিং বিশ্লেষণ—৬.৫-৪-৩-৬!মাইলফলকের হাতছানিদুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র ১২৫ রান। আর মাত্র ৬টি ডিসমিশাল হলেই খালেদ মাসুদের (১২৬) পর বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক শ ডিসমিশালের মাইলফলক ছোঁবেন তিনি। শাহরিয়ার ফিরোজ