পরিসংখ্যানের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ অবশ্যই ফেবারিট। তবে ‘নিউজিল্যান্ডই যেখানে পাত্তা পায় না, জিম্বাবুয়ে কে’—এমন ভাব যেন ক্রিকেটারদের পেয়ে না বসে। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের পরও পরিসংখ্যান বলছে, খুব বেশি পিছিয়ে নেই জিম্বাবুয়েএগিয়ে বাংলাদেশ এই তো বছর খানেক আগেও দুই দলের ওয়ানডে লড়াইয়ের পরিসংখ্যানে ছিল দারুণ এক সমতা। গত বছর ৫ ওয়ানডের সিরিজটির আগে ৪২ ম্যাচে সমান ২১টি জয় ছিল দুই দলেরই। গত সিরিজটি ৪-১-এ জেতায় এখন বাংলাদেশের জয় ২৫টি, জিম্বাবুয়ের ২২টি। সিরিজের হিসাবেও এগিয়ে বাংলাদেশ। দ্বিপক্ষীয় ১০টি ওয়ানডে সিরিজের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। গত পাঁচটি সিরিজের সব কটিতেই জিতেছে বাংলাদেশ। প্রিয় প্রতিপক্ষজিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার ৫৩.১৯ শতাংশ। কমপক্ষে ১৫টি ম্যাচ খেলা প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে এটাই বাংলাদেশের সেরা সাফল্যের হার। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ৩২০ রানের ইনিংসটি জিম্বাবুয়ের বিপক্ষেই। ওয়ানডেতে দলের চারটি তিন শ পেরোনো স্কোরের দুটিই এসেছে তাদের বিপক্ষে। প্রথম উইকেট জুটিতে রেকর্ড ১৭০ রানের জুটিটিও (শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের)। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪ রানের (তামিম ইকবালের) ইনিংসটিও জিম্বাবুয়ের বিপক্ষে।ভাবলে অবাক লাগে রানের ব্যবধানে বাংলাদেশের বড় তিনটি পরাজয় পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে (২৩৩, ২০০ ও ১৯৮ রানে)। সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষেও ১৯২ রানে হেরেছে বাংলাদেশ (১৯৯৭ সালে নাইরোবিতে)! দুই দলের সবচেয়ে কম রানের ম্যাচটি ৯৩ রানের। ২০০৯ সালে চট্টগ্রামে হওয়া সে ম্যাচে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ৪৪ রানে। ৩৯.১ ওভার হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। নাফীস-ফ্যাক্টর শাহরিয়ার নাফীসের ব্যাটিং গড় ৩৩.৪৯। কিন্তু প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, সেটি হয়ে যায় ৬২.৪১! ১৫ ম্যাচে তাঁর রান ৭৪৯। ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির তিনটিই জিম্বাবুয়ের বিপক্ষে! তিনটি সেঞ্চুরি ইনিংসই আবার অপরাজিত।কভেন্ট্রি-বিস্ময় ১৬ আগস্ট, ২০০৯ সালের আগে তাঁর নামটা অনেকে জানতও না। সেই চার্লস কভেন্ট্রি বুলাওয়ের ওয়ানডেতে হাজির হলেন বড় এক বিস্ময় হয়ে। ক্যারিয়ারে একটিও সেঞ্চুরি না থাকলেও সেদিন বাংলাদেশের বোলারদের অসহায় বানিয়ে খেললেন অপরাজিত ১৯৪ রানের ইনিংস। এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনো সেটিই তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি হয়ে আছে।স্ট্রাইক রেট ১৮৪.৮৪দুই দেশের সিরিজে সবচেয়ে বেশি রানের (৮৪৬) মালিক এল্টন চিগুম্বুরা সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটিরও মালিক। ২০০৯ সালে বুলাওয়েতে তিনটি চার ও পাঁচটি ছয়ে তিনি ৩৩ বলে করেছিলেন ৬১ রান—স্ট্রাইক রেট ১৮৪.৮৪!বোলারদের লজ্জা ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ের তালিকায় বাংলাদেশের বোলারদের আধিক্য। সবার চেয়ে ‘এগিয়ে’ মাহবুবুল আলম। গত বছর বুলাওয়েতে ৯ ওভারে তিনি দিয়েছিলেন ৮৪ রান, ইকোনমি রেট ৯.৩৩! খরুচে বোলারদের তালিকায় পরের পাঁচটি স্থানও বাংলাদেশের বোলারদের (রফিক ১০ ওভারে ৮২ রান, শরিফ ১০ ওভারে ৭৭, সাকিব ৯ ওভারে ৭০, হাসিবুল ৯ ওভারে ৬৬, মাহবুবুল ১০ ওভারে ৬৬)। শাহরিয়ার ফিরোজ