পরিসংখ্যানের আলোয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লুজনারের বিশ্বকাপ১৯৯৯ বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে প্রোটিয়া অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের অতিমানবীয় ব্যাটিংয়ের কারণে। সেমিফাইনালে ‘ট্র্যাজিক হিরো’তে পরিণত হওয়ার আগে তাঁর বিধ্বংসী ব্যাটিং ম্যাচের পর ম্যাচ জেতাচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। ২৩০ বলে করেছিলেন ২৮১ রান, এর প্রায় ৬০ শতাংশই এসেছিল বাউন্ডারি থেকে (২৬টি চার ও ১০টি ছয়)। দক্ষিণ আফ্রিকার প্রথম ছয় ম্যাচের চারটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ‘জুলু’।প্রথম বলেই উইকেটবিশ্বকাপে নিজেদের প্রথম বলেই উইকেট পেয়েছেন তিন বোলার। প্রথম কীর্তি অস্ট্রেলিয়ার ইয়ান হার্ভির, ২০০৩ বিশ্বকাপে। পরের বিশ্বকাপে যোগ হন বারমুডার মালাচি জোনস ও পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ।ইয়ারপিস বিতর্ক১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হানসি ক্রনিয়ে ইয়ারপিস লাগিয়ে মাঠে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ধারনাটা ছিল কোচ বব উলমারের। ম্যাচ চলাকালে মাঠে থাকা অধিনায়ককে পরামর্শ দেওয়ার চিন্তা থেকেই ওই ইয়ারপিস। উলমার জানতেন, ক্রিকেট আইনে এমন কিছু করা নিষিদ্ধ নয়। তবে ম্যাচ রেফারি তালাত আলী কিছুক্ষণের মধ্যেই ক্রনিয়েকে ইয়ারপিস খুলে ফেলতে বাধ্য করে সতর্ক করে দেন তাঁকে। পরে এটিকে নিষিদ্ধ বলেও ঘোষণা করে আইসিসি।দ্রুততমবিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ম্যাথু হেইডেনের। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেন্ট কিটসে অস্ট্রেলিয়ার এই ওপেনার তিন অঙ্কের রান ছুঁয়েছিলেন ৬৬ বলে। এর আগে এই রেকর্ডটি ছিল কানাডার জন ডেভিসনের। ২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৬৭ বলে। আর দ্রুততম ফিফটির রেকর্ডটি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। ২০০৭ বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় কানাডার বিপক্ষে একটি চার ও পাঁচটি ছয়ে ফিফটি করেছিলেন ২০ বলে।পুরস্কার নাগরিকত্বসাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয় পারফর্মারদের। অর্থ পুরস্কারের পাশাপাশি তুলে দেওয়া হয় ট্রফি। কিন্তু ২০০৭ বিশ্বকাপে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সরকার যা করেছে, সেটা অভিনবই। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করার জন্য অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং এক ওভারে ছয়টি ছয় মারার প্রথম কীর্তির জন্য দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসকে দিয়েছে সম্মানসূচক নাগরিকত্ব।‘টাই’-দুঃস্বপ্ন‘টাই’ ম্যাচ দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্নের আরেক নাম। নিজেদের দুটি ‘টাই’ ম্যাচের দুটিতেই কপাল পুড়েছে প্রোটিয়াদের। ১৯৯৯ বিশ্বকাপে তাদের সেমিফাইনালটি ‘টাই’ হলে সুপার সিক্স পর্বে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠে যায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ‘টাই’ করার স্কোরকে উইনিং স্কোর বলে ভুল বুঝে সুপার সিক্স পর্বের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।টুকরো বিশ্বকাপ  ম্যাচে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার ‘রেকর্ড’ স্কটল্যান্ডের। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে, ৫৯। ব্যাটিং গড়ে সবার ওপরে ল্যান্স ক্লুজনার (কমপক্ষে ৩৫০ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে)। ১৪ ম্যাচে দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারের রান ৩৭২। গড় ১২৪! স্ট্রাইক রেটেও (১২১.১৭) তিনি সবাইকে ছাড়িয়ে। সবচেয়ে বেশি, ১৩টি ফিফটি শচীন টেন্ডুলকারের। সবচেয়ে বেশি ৫ বার শূন্য রানে আউট হয়েছেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ও পাকিস্তানের ইজাজ আহমেদ ।টুকরো বিশ্বকাপ  বিশ্বকাপে একটিও স্টাম্পিং করতে পারেননি ৪২১ ওয়ানডে ডিসমিসালের মালিক দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১১৯ ম্যাচে ৬৯টিতে জিতলেও বিশ্বকাপে পাকিস্তান চারটি ম্যাচেই হেরেছে ভারতের কাছে। বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেবের হার না মানা ১৭৫। কিন্তু এই ইনিংসটির কোনো ভিডিও নেই। কারণ, সেদিন বিবিসির ক্যামেরাম্যানরা ছিলেন ধর্মঘটে। প্রথম ছয়টি বিশ্বকাপের সব কটিতেই খেলেছেন জাভেদ মিয়াঁদাদ। প্রথম পাঁচটিতে ইমরান খান।টুকরো বিশ্বকাপ  বিশ্বকাপের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটি (কমপক্ষে ৪০ রান) এমন একজনের, যিনি মূলত বোলার—শোয়েব আখতার। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউনে ১৬ বলে শোয়েব করেছিলেন ৪৩ রান। স্ট্রাইক রেট—২৬৮.৭৫! বোলিং গড়ে সেরা গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলীয় এই পেসার ৭১ উইকেট নিয়েছেন ১৮.১৯ গড়ে। ইনিংসে সবচেয়ে বেশি ৪ বার চার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন। সবচেয়ে খরুচে বোলার মার্টিন স্নেডেন। ১৯৮৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে তিনি দিয়েছিলেন ১০৫ রান। অবশ্য ৬০ ওভারের ম্যাচে ১২ ওভার বোলিং করেছিলেন স্নেডেন। সবচেয়ে বেশি, ২৫টি ক্যাচ রিকি পন্টিংয়ের। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১টি ডিসমিসাল অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (২০০৩ বিশ্বকাপে)। পরে ব্যাটিং করে বিশ্বকাপ জেতা প্রথম দল শ্রীলঙ্কা (১৯৯৬ বিশ্বকাপ)। বিশ্বকাপে টানা ২৯ ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়া।