পরীক্ষা করাতে এসে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুক্তভোগী রোগীদের অভিযোগ, পরীক্ষা করাতে কোনো প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে গেলে প্রথমে বেশ খাতির-যত্ন করে বসানো হয়। একটি পরীক্ষার জন্য রোগীর কাছ থেকে উপাদান সংগ্রহ করা হয়। এর পরপরই ল্যাবরেটরির লোকজন টাকা দাবি করে বসে। পরীক্ষার ফলাফল পেতে কখনো সকাল থেকে রাত পর্যন্তও অপেক্ষা করতে হয়। এতে দূর-দূরান্তের রোগীদের ভোগান্তির শিকার হতে হয়। বদরগঞ্জের শিবপুর থেকে জনসেবা ক্লিনিকে চিকিৎসা নিতে আসা আশিকুর রহমান ২৬ এপ্রিল অভিযোগ করেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অস্ত্রোপচার না হওয়ায় কষ্ট পাচ্ছেন। পিত্তথলির পাথর অপসারণের জন্য নিউ মুক্তি ক্লিনিকে ভর্তি হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর গ্রামের তাহের আলী। তিনি বলেন, ‘ভর্তির পর এটা-ওটা টেস্ট করার জন্য কয় দিন হয়া গেল। তাত তো মেলা টেকা চলি গেইল। এখনো কোন ডাক্তার যে অপারশেন করাইবে তাও জানি না।’ এদিকে জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী মোসাদ্দেকুল ইসলাম জানান, কম টাকার চিকিৎসাসেবা পেতে রোগীদের একটু-আধটু কষ্ট তো পেতে হবেই।