পরীক্ষা চলাকালে হরতাল কেন আইন-বহির্ভূত নয়
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন আইন-বহির্ভূত হবে না∏এমন দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে এ বছরের এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল আরোপে স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞার আরজিও জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চেৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হয়। রোববার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ আজ হাইকোর্টে এই রিট আবেদনটি করেন।এ ছাড়া রিট আবেদনে পরীক্ষা চলাকালে হরতাল আরোপ না করতে, কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল বিচারাধীন থাকা অবস্থায় ২০১২ সালের এইচএসসি পরীক্ষার সময় হরতাল আরোপেও স্থগিতাদেশের আরজি রয়েছে রিটে।আবেদনে বিএনপি ও আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে বিবাদী করা হয়েছে।