পরীক্ষা ছাড়াই...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বর্ষে পড়ার সময় গত বছরের ২৮ মে সৌদি আরবে চলে যান মো. রেদওয়ান উর রহমান। এ কারণে গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত ওই বর্ষের পরীক্ষা দেওয়া হয়নি তাঁর। অথচ ফলাফলে তাঁকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তিনি পেয়েছেন জিপিএ ৩ দশমিক ১৭! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ঘটেছে এই ঘটনা। পরীক্ষা কমিটির চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘ডি-কোড করার সময় এক ক্রমিকের স্থলে অন্য ক্রমিক বসায় এই বিভ্রান্তি হয়েছে। বুধবার ফল সংশোধন করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক মোজাফফর হোছাইন বলেন, ‘ভুলের বিষয়টি আমাদের জানানো হয়েছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি