পরীক্ষা-নিরীক্ষার পরই সংসদ নির্বাচনে ইভিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পর জাতীয় সংসদ নির্বাচনেও তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।সিইসি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনেও ইভিএম ব্যবহারের বিধিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। এসব নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পরই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।প্রতিবেশী দেশ ভারত ১০ বছর পরীক্ষা-নিরীক্ষার পর ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উল্লে¬খ করে সিইসি বলেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘বিগত অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনগুলোর মতো রসিক নির্বাচনেও ইভিএম আংশিক এবং পরীক্ষামূলক ব্যবহার করা হবে। শুধু তা-ই নয়, সিটি করপোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রভিশন রাখা হয়েছে।’রাজনীতিবিদদের সঙ্গে সীমানা নির্ধারণে সংলাপের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সীমানা নির্ধারণের বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হবে। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে, জানতে চাইলে কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, কমিশন নিবন্ধিত ৩৮টি দলকে আমন্ত্রণ জানাবে। তিনি বলেন, ‘কমিশনের কাছে সব রাজনৈতিক দলই সমান। সবাইকে পরামর্শ দেওয়ার জন্য ডাকব এবং সব রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ করব।’সিইসি বলেন, সব রাজনৈতিক দলের জন্য সীমানা নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কমিশনের প্রত্যাশা, সব দল সংসদীয় আসনের সীমানা নির্ধারণে তাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে। তিনি বলেন, কমিশনের উদ্দেশ্য হলো অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করা। কমিশন তার দায়িত্ব পালন করে যাচ্ছে।