প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশির ভাগ শিক্ষার্থী গণিত ও ইংরেজিতে দুর্বল। অন্যান্য বিষয়ের পাশাপাশি এ দুটি বিষয়ে আরও বেশি জোর দিতে হবে। শুদ্ধ বানান ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরীক্ষার খাতা সব শিক্ষকের পছন্দ। ভালো নম্বর পেতে হলে শিক্ষার্থীদের বিষয়টির দিকে বেশি খেয়াল রাখতে হবে। যে প্রশ্নটির উত্তর সঠিক এবং ভালোভাবে জানা আছে, সেটিই আগে পরীক্ষার খাতায় লিখবে। বহুনির্বাচনী ও সৃজনশীল উভয়অংশেই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।যারা নিয়মিত ক্লাস এবং দিনের পড়া দিনে শেষ করেছে, তারাই মূলত পরীক্ষায় ভালো ফল করতে পারবে। পরীক্ষা নিয়ে অযথা টেনশন করবে না। পরীক্ষার সময় প্রতিদিন ছয় থেকে আট ঘণ্টা পড়ালেখা করলেই যথেষ্ট।