পরীক্ষা নিয়ে একটুও ভয় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পর এ বছর থেকে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে এর আয়োজন করা হলেও এ পরীক্ষা নিয়ে তোমরা মোটেও ভয় পেয়ো না। আতঙ্কিত হোয়ো না। এ উদ্যোগ তোমাদের ভালোর জন্য। মনে রাখবে, তোমাদের সবাইকে সমমানের অভিন্ন প্রশ্নপত্রে মূল্যায়ন করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। এতে পরীক্ষার্থীদের মান থাকবে কাছাকাছি। তোমাদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। তোমরা জেনেছ বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বাদে অন্য সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে। তাই প্রস্তুতিও হয়তো সেভাবে নিয়েছ।শেষ করছি একটি বিশেষ পরামর্শ দিয়ে। শিক্ষার্থীদের বলব: পরীক্ষার রুটিন ভালোভাবে খেয়াল রাখবে। আমি দেখেছি, এমন কোনো পরীক্ষা নেই, যেখানে দু-চারজন রুটিনে ভুল করেনি। যেদিন যে পরীক্ষা, সেটি রেখে অন্য বিষয়ের পরীক্ষা দিতে আসে। প্রস্তুতিও নিয়ে থাকে ভুল। আবার সকালে পরীক্ষা থাকলেও ভুল করে পরীক্ষা দিতে আসে বিকেলে। এভাবে একজন শিক্ষার্থী ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে। তাই শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও এ বিষয়টি খেয়াল রাখতে হবে। পরীক্ষার সময় প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে ভুলবে না। বিশেষ করে প্রবেশপত্র। সবার পরীক্ষা ভালো হোক।