পরীক্ষা নিয়েটেনশন করবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ, চট্টগ্রামতোমরা সারা বছর পড়াশোনা করেছ, তাই পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকার কারণ নেই। ধীরস্থিরভাবে প্রশ্ন পড়ে সবচেয়ে ভালো লিখতে পারবে যে প্রশ্নের উত্তর প্রথমে সেটাই লেখা শুরু করতে হবে। প্যারা বা পয়েন্ট দিয়ে লিখবে। প্রশ্নের শুরু ও শেষ সঠিক সুন্দর সহজভাবে লেখার চেষ্টা করবে। প্রশ্ন একটু কঠিন মনে হলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যারা সারা বছর পড়াশোনা করেছে, সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দেওয়া তাদের পক্ষে কঠিন হবে না। যে বিষয়ের পরীক্ষা শেষ হবে, তা নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। পরের পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। পরীক্ষা নিয়ে কোনো ধরনের টেনশন করবে না।