পরীক্ষার খাতায় ছেলেমেয়ে বলে আলাদা কিছু নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।পরীক্ষার খাতায় তো ছেলেমেয়ে বলে আলাদা কিছু নেই। সেখানে সবাই এক। তবু এই মেয়েরা প্রমাণ করেছে, সুযোগ পেলে মেয়েরাও অনেক দূর এগিয়ে যেতে পারে। এটা অন্যদের জন্য খুব উৎসাহব্যঞ্জক। দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টারেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। তারা লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। তবে উপযুক্ত পরিবেশ পেলে সব মেয়েই সাফল্য পেতে পারে। শুধু এরা নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে যত মেয়ে এবার পাস করেছে, সবার উদ্দেশে একটা কথা বলতে চাই—তারা যেন তাদের মেধাটা কাজে লাগায়। তারা যেন পেশাজীবী হয়, শিক্ষাটা ব্যবহারিক জীবনে প্রয়োগ করে।