পরীক্ষার জন্য ধারাবাহিক করছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন এ ডি দুলাল। নাটকটিতে অভিনয় করছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আজ (মঙ্গলবার) কোনো শুটিং আছে?হ্যাঁ, বৃষ্টির মধ্যেই খুব সকালে উত্তরায় শুটিং স্পটে চলে এসেছি। ইনডোরের কাজ হবে, তাই কোনো সমস্যা হবে না। টেলিছবির কাজ হচ্ছে, নাম ছবিঘর। পরিচালক শাহাদাৎ হোসেন। মাছরাঙা টিভিতে কোরবানির ঈদে প্রচারিত হবে। আমি আর তৌকীর আহমেদ শুটিং করছি। ‘পথের দাবি’ ধারাবাহিকে আপনি কোন চরিত্রে অভিনয় করছেন?দুর্গা। উপন্যাসটা তো অনেকেই পড়েছেন। তাই উপন্যাসের সঙ্গে মিল রেখেই নাট্যরূপ দেওয়া হয়েছে। উপন্যাস নিয়ে নাটকে কাজ করার একটা সমস্যাও আছে। উপন্যাস যখন কেউ পড়েন, তখন তিনি নিজের মতো করে চরিত্রগুলো ভাবেন। এমনিভাবে প্রত্যেকেই আলাদাভাবে ধারণা নেন। আর নাট্যকার যেভাবে নাট্যরূপ দেন, তার ওপর ভিত্তি করে শিল্পী অভিনয় করেন। এর ঝুঁকিও যথেষ্ট। তাই অভিনয়ের সময় অনেক সতর্ক থাকতে হয়। কাজ শুরুর আগে মূল উপন্যাসটা ভালো করে পড়তে হয়। মাঝখানে তো অনেক দিন কোনো ধারাবাহিকে অভিনয় করেননি।এখন শুধু দুটি ধারাবাহিকে কাজ করছি—বদরুল আনাম সৌদের গহীনে আর এ ডি দুলালের পথের দাবিতে। আর ঈদের জন্য হাতেগোনা খুব ভালো কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করছি। কারণ, ২০ অক্টোবর থেকে আমার স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। ঈদের কাজগুলোর মধ্যে রয়েছে আনিসুল হকের লেখা আবার তোরা কিপ্টে হ, জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ভাবনায় ভালোবাসা এবং এজাজ মুন্না ও আলভী আহমেদের নাটক। দেশ টিভির ‘গহীনে’ নাটকের শুটিং শুরু করেছেন?কিছু কাজ করেছি। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি মকবুলের (জিতু আহসান) সঙ্গে একটা যোগাযোগ তৈরি করেছি। আমার পরিকল্পনা কেউ টের পায়নি। আপনি শুটিংয়ে চলে এসেছেন। আপনার ছেলের কী খবর?উদ্ভাসের বয়স এখন সাত মাস। ওর জন্য সবকিছু গুছিয়ে রেখে এসেছি। বাসায় ওর ফুপু আছেন। অসুবিধা হয় না।