প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার আর বেশি সময় বাকি নেই। শুরু হবে ১ ফেব্রুয়ারি। প্রস্তুতি যা নেওয়ার, তা আগেই নেওয়া হয়ে গেছে। এখন কেবল শেষ মুহূর্তের নিয়ম মেনে চলা। এবার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র ও গণিত বাদে বাকি বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে। তাই বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। একটা বিষয় বারবার পড়ে বুঝতে পারলেই পরীক্ষায় ভালো উত্তর দেওয়া সম্ভব। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে পড়ে এবং বুঝে উত্তর দিতে হবে। প্রশ্ন কঠিন হলেও ঘাবড়ে না গিয়ে প্রশ্ন বুঝে উত্তর লেখার চেষ্টা করতে হবে। পরীক্ষার আগে বেশি রাত জেগে অনেকেই পড়াশোনা করে। এ ক্ষেত্রে শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই পরীক্ষার আগমুহূর্তে পরিমিত ঘুম ও খাবারের বিষয়ে মনোযোগী হতে হবে।