প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাএসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে বলছি, হাতে আর একদমই সময় নেই। এখন তোমাদের কাজ হবে সময় নষ্ট না করে নিয়মিত রিভাইজ করা। সব বিষয় দিনে একবার হলেও পড়তে হবে। পড়ার টেবিলের কাছেই রুটিনটা রাখতে হবে, যাতে কোন বিষয়ের পরীক্ষা কোন দিন, তা মনে গেঁথে যায়। অনেক সময় দেখা যায়, রুটিন ভুলের কারণে পরীক্ষা খারাপ হয়। যেহেতু বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে যাচ্ছে, তাই যে পরীক্ষার আগে খেলা আছে, সেই পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই নিতে হবে। অভিভাকদের উদ্দেশে বলছি, এ সময় পরীক্ষার্থীদের স্বাস্থ্য ও ঘুমের দিকে খেয়াল রাখতে হবে। আশা করি, তারা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশ নেবে। থাকবে না পরীক্ষাভীতি।তোমাদের জন্য রইল শুভ কামনা।