পরীক্ষার সময় হরতাল না দিতে অনুরোধ শিক্ষামন্ত্রীর
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় হরতালসহ পরীক্ষার জন্য ক্ষতিগ্রস্ত এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে মন্ত্রী এ অনুরোধ জানান। আজ বৃহস্পতিবার বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বিরোধী দলসহ সবাইকে পরীক্ষার সময় বিকল্প কর্মসূচি দেওয়ার অনুরোধ জানান। শিক্ষামন্ত্রী জানান, এবার ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ১২ হাজার ৫৮১। এর মধ্যে ছাত্রসংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৬৬২। ছাত্রীর সংখ্যা চার লাখ ৭৬ হাজার ৯১৯। সারা দেশে দুই হাজার ২৮৮টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। শিক্ষামন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।