পরীক্ষার হলের আটটি সতর্কতা
১. পরীক্ষার সময় কোনো অবস্থায়ই অসদুপায় অবলম্বন বা নকল করা যাবে না।২. পরীক্ষার সময় আশপাশে অন্য পরীক্ষার্থীর খাতার দিকে তাকানো কিংবা পাশের পরীক্ষার্থীর সঙ্গে কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ।৩. পরীক্ষায় খাতায় উত্তর লেখার সময় সতর্ক থাকবে যে পাশের কোনো পরীক্ষার্থী যেন না দেখে। এ সময় উত্তরপত্র প্রশ্নপত্র দিয়ে ঢেকে রাখতে হবে।৪. পরীক্ষা শুরুর আগে ভালো করে দেখে নেবে, নিজের আসনের আশপাশে যেন কোনো কাগজ বা বইয়ের ছেঁড়া পাতা পড়ে না থাকে।৫. পরীক্ষার সময় কলম, পেনসিল, শার্পনার, ইরেজার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি অন্য পরীক্ষার্থীর কাছে চাওয়া কিংবা দেওয়া যাবে না।৬. পরীক্ষার সময় অন্য পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র বিনিময় বা বদলানো যাবে না।৭. পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবে না।৮. পরীক্ষার সময় টয়লেটে না যাওয়াই ভালো। এতে মূল্যবান সময় অপচয় হয়। খুব বেশি প্রয়োজন হলে কক্ষ-পরিদর্শকের অনুমতি নিয়ে যেতে হবে। এ সময় উত্তরপত্র প্রশ্নপত্রসহ কক্ষ-পরিদর্শকের কাছে জমা রেখে যাবে। প্রশ্ন নিয়ে বাইরে যাবে না।