পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের প্রধানমন্ত্রী হোসে সক্রেটিস গতকাল বুধবার পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট তাঁর সরকারের সর্বশেষ ব্যয় সংকোচন বাজেট অনুমোদন না করায় তিনি পদত্যাগ করেন। খবর রয়টার্সের। পার্লামেন্টে বিরোধী সব কটি দলের সদস্যরা সরকারের ব্যয় সংকোচন বাজেটের বিপক্ষে ভোট দেয়। এ বাজেটে সরকারি ব্যয় হ্রাস ও কর বৃদ্ধির কথা বলা হয়েছিল।প্রধানমন্ত্রী সক্রেটিস আগেই বলেছিলেন, পার্লামেন্টে ব্যয় সংকোচন প্রস্তাব গৃহীত না হলে তিনি পদত্যাগ করবেন। প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির দুই ঘণ্টা পর তিনি প্রেসিডেন্ট অ্যানিবাল কাভাকো সিলভার কাছে পদত্যাগপত্র জমা দেন।