পর্দা নামছে কেবিসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে দেখতে সময় ফুরিয়ে এল, ১৭ নভেম্বর প্রচারিত হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি-৫’ (কেবিসি)-এর শেষ পর্ব। তুমুল জনপ্রিয় এই রিয়েলিটি শোর পঞ্চম আসর শুরু হয়েছিল এ বছরের ১৫ আগস্ট। শেষ পর্বে তাই ‘বাই বাই’ বলতে কেঁপে উঠল এর সঞ্চালক অমিতাভ বচ্চনের গলা। অমিতাভ বললেন, ‘আজ (বৃহস্পতিবার) কেবিসির শেষ পর্বের রেকর্ডিং হচ্ছে। এ বছর একদম আলাদা রকমের স্বাদ ছিল কেবিসিতে। তবে আজ “বাই বাই” জানাতে হচ্ছে।’ অমিতাভ যেদিন কেবিসির মঞ্চে বিদায় বলবেন, সেদিন মঞ্চে আসছেন ক্রিকেটার হরভজন সিং। না, হট সিটে বসার জন্য নয়; তিনি আসছেন দর্শকদের আনন্দ দিতে। জানা গেছে, অমিতাভের সঙ্গে খানিক অভিনয়ও করবেন এই তারকা। টিএনএন ও আইএএনএস।