পর্নোগ্রাফি ছড়ানো বন্ধে কেন নির্দেশ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে মোবাইল, সিডি, ভিসিডি ও ম্যাগাজিনের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানো বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এই রুল জারি করেন।