পর্নোর প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-২ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে একদল বিক্রেতা অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিসিডি-ডিভিডি অবাধে প্রদর্শন ও বিক্রি করে আসছে। এর কুপ্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু, কিশোর, শিক্ষার্থী তথা যুবসমাজ। দ্রুত এসব বিক্রেতাকে এ এলাকা থেকে উৎখাত করা প্রয়োজন।শাওনইংরেজি বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। পর্নো সিডি বেচা-বিক্রি বন্ধ করা হচ্ছে না কেন, জানতে চাইলে ২২ জুলাই মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বিষয়টি তাঁদের জানা ছিল না। দ্রুত সেখানে অভিযান চালানো হবে।