পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে মুঠোফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দফায় মুঠোফোনে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার বিষয়টি মন্ত্রী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টার দিকে ০১৭৪৪৯২১১১৭ নম্বর থেকে মন্ত্রীর ব্যক্তিগত মুঠোফানে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে মন্ত্রীকে বলা হয়, ‘তুমি বড় বাড়াবাড়ি করছ। পরিণাম ভালো হবে না।’ আজ সকাল পৌনে ১০টার দিকে ওই নম্বর থেকেই মন্ত্রীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, ‘তোমার বড় ক্ষতি হয়ে যাবে। সতর্ক হও।’মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আরও জানান, খুদে বার্তা পাওয়ার পর তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় দিতে চাননি। নম্বর দিয়ে তাঁর খোঁজ করা হবে বলা হলে ওই ব্যক্তি তাঁকে বলেন, সিমকার্ডটি তাঁর নামে রেজিস্ট্রেশন করা না। তাই তাঁকে খুঁজে পাওয়া যাবে না।এ ব্যাপারে মন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘একই নম্বর থেকে দুই দফা হুমকি দিয়ে ফোন ও এসএমএস করা হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।’