পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হবে। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া চলছে, তখন কোনো কোনো রাজনৈতিক দল বিচারকাজে বিঘ্নতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের আন্তরিকতার কারণে যুদ্ধাপরাধীদের বিচারকাজ বিঘ্ন করার চেষ্টা সফল হবে না।আজ শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামে এক কোটিরও বেশি লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের আত্মত্যাগের কারণেই আজ বাংলাদেশ হয়েছে। তাই নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়তে হবে। এ জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই।