পর্যায় সারণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. ১৭৮৯ সালে অ্যান্টনি ল্যাভোসিয়ে প্রথম ৩৩টি মৌলের একটি সারণি প্রকাশ করেন।২. ল্যাভোসিয়ের পর্যায় সারণিকে পাঁচটি উপভাগ গ্যাস, ধাতু, অধাতু ও ভূধাতু হিসেবে ভাগ করেছিলেন।৩. জার্মান রসায়নবিদ জুলিয়াস লোথার মেয়ার ২৮টি মৌলের তালিকা ১৮৬৪ সালে প্রকাশ করেন।৪. ১৮৭০ সালে রাশিয়ান রসায়ন শিক্ষক দিমিত্রি ইভানোভিচ মেন্দেলিফ ৬৪টি জানা ও ২৯টি অজানা মৌল নিয়ে সারণি প্রকাশ করেন।৫. ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিউর অ্যান্ড অ্যাপলাইড কেমিস্ট্রি (আইউপ্যাক) ১৯১৮ সালে মৌলের পর্যায় সারণির অফিসিয়াল নিয়ন্ত্রক।৬. ২০১২ সাল পর্যন্ত আইউপ্যাক ১১৪টি মৌলকে স্বীকৃতি দিয়েছে। আরও দুটি মৌল স্বীকৃতির অপেক্ষা করছে।৭. নামকরণের দিক থেকে সর্বশেষ ১১২তম মৌলের নামকরণ করা হয়েছে কোপারনিসিয়াম।