পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে: উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে আবাসন ও শ্রেণীকক্ষসংকটের সমাধান করা হবে। মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই তা স্থাপন করা হবে। উপাচার্য বলেন, জার্নালের জন্য কমিটি গঠন করা হয়েছে। পদার্থ ও রসায়ন বিজ্ঞানে গবেষণাগার নির্মাণের কাজ চলছে। জ্যেষ্ঠ শিক্ষক এলে গবেষণা কার্যক্রম জোরদার হবে।ছাত্ররাজনীতি প্রসঙ্গে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। ক্যাম্পাসে কোনো অবস্থাতেই ছাত্ররাজনীতি গ্রহণযোগ্য নয়।