প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক আসামিদেরও একই পরিণতি হবে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার মধ্যরাতে বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পলাতক খুনিরা কে, কোথায় আছে, সে বিষয়ে সরকারের কাছে মোটামুটি তথ্য রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফিরিয়ে আনতে কাজ করছে। এ ছাড়া ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা রয়েছে।