পলাতকদের ফিরিয়ে আনতে সমঝোতা চুক্তি হবে: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ছয় আসামিকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমঝোতা চুক্তি করবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আইনমন্ত্রী আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।তবে এসব আসামি কোন দেশে পালিয়ে আছে, তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে আইনমন্ত্রী জানান। তিনি বলেন, তাদের ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।