পলাশবাড়ি আমগাছি উচ্চ বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আমগাছি উচ্চবিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ৭ ফেব্রুয়ারি নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস, আবু নাঈম, মাহামুদুন্নবী, আবদুুস সালাম, মাহাবুবর রহমান, আবদুল মজিদ, ছাইদুর রহমান, ছাদেকুর রহমান, মোজাম্মেল হক, জাহির হোসেন, সাইফুদ্দিন ঈমান, মনিরুজ্জামান প্রমুখ। বিনা মূল্যে চিকিত্সাসেবা: গাইবান্ধার সাদুল্যাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারি দিনব্যাপী বিনা মূল্যে চিকিত্সাসেবা দেওয়া হয়। চিকিত্সা ক্যাম্পে ১৫ জন বিশেষজ্ঞ চিকিত্সক প্রায় দেড় হাজার রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই কর্মসূচির আয়োজন করে। চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট রাজনৈতিক আবু বকর সিদ্দিক, জেলা বিএমএর সভাপতি শহীদুজ্জামান হারুন, মহিবুল আলম মোহন, আবদুুস সালাম, মোজাহারুল ইসলাম, শাহারিয়া খান প্রমুখ। নির্মাণ ইউনিয়নের নির্বাচন: গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ৭ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দশ সদস্যবিশিষ্ট নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন সভাপতি সৈয়দ আলী, সহসভাপতি শাহজাহান মণ্ডল, সাধারণ সম্পাদক শাহা আলম, সহসম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ গোলজার হোসেন, দপ্তর সম্পাদক সাজু মিয়া, সদস্য বেলাল হোসেন, গোফ্ফার মিয়া ও নুর আলম। প্রসঙ্গত, সাংগঠনিক সম্পাদক বাদে অন্য কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শ্রমিক জোটের সভা: বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ৮ ফেব্রুয়ারি জাসদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন একরাম হোসেন, জিয়াউল হক, খোরশেদ আলী, ধীমান বর্মণ প্রমুখ।