পলাশীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পলাশীতে সোহেল মাহমুদ বিপ্লব (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পলাশী স্টাফ কোয়ার্টারসংলগ্ন এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা মাহবুব নামের এক যুবক স্থানীয় লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।মাহবুব জানান, নিউমার্কেটের কাছে একটি পেট্রোলপাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে তাঁর বাড়ি কামরাঙ্গীরচরে যাচ্ছিলেন। তিনি পলাশীর স্টাফ কোয়ার্টারসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে এসে চারজন দুর্বৃত্ত প্রথমে তাঁর গতিরোধ করে। পরে তারা পিস্তল দিয়ে সোহেলকে গুলি করে পালিয়ে যায়।সোহেল মাহমুদ কামরাঙ্গীচরের মনসুরবাদের মাদ্রাসা রোডে থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।