পলিটেকনিক শিক্ষকদের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের শূন্য পদ পূরণসহ আট দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদ তাদের সব কর্মসূচি স্থগিত করেছে।আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে দুই সংগঠনের নেতারা শিক্ষাসচিবের চলতি দায়িত্বে থাকা এস এম গোলাম ফারুকের সঙ্গে আলোচনার পর আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদরিস আলী, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, পলিটেকনিক শিক্ষক পরিষদের সভাপতি ফকির মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ আলোচনায় উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।আট দফা দাবিতে এই দুই সংগঠনের ডাকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা গত ৮ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন। তাঁরা আগামী ২ থেকে ৭ জুন পর্যন্ত কর্মবিরতি এবং ২৪ জুন থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছিলেন।