পলিথিন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ইয়াঙ্গুন নগর কর্তৃপক্ষ পলিথিনের ব্যাগ ও রশি তৈরি নিষিদ্ধ করেছে। কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দোকানে পলিথিনের এসব পণ্য সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষায় দুই বছর আগে মিয়ানমারের মান্দালয় শহরেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এএফপি