পলিথিন ব্যাগ বিক্রির দায়ে রাজধানীতে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার রাজধানীর রজনীগন্ধ্যা সুপার মার্কেট ও কচুক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, উত্পাদন, আমদানি, মজুদ ও বাজারজাত করার দায়ে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত ১৯ জন পলিথিন ব্যাগ ব্যবসায়ী ও মজুদকারীর বিরুদ্ধে মামলা করেছেন। অভিযানকালে বিপুল পরিমাণ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং পলিথিন শপিং ব্যাগবিরোধী মাইকিং ও প্রচারপত্র বিতরণ করা হয়। বাজার মালিক সমিতির নেতারা ভ্রাম্যমাণ আদালতের কাছে পলিথিন শপিং ব্যাগ বিপণন ও ব্যবহার বন্ধের অঙ্গীকার করেন।