পলিথিনমুক্ত নগর গড়তে নতুন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি শিল্প নগরীকে পলিথিনমুক্ত এলাকা করার জন্য অভিনব কৌশল চালু করা হয়েছে। এ অভিনব ব্যবস্থায় জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফুল বা ফুলের মালার বদলে পলিথিন ব্যাগ উপহার দেওয়ার জন্য জনগণকে নির্দেশ দিয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট মুকেশ মেশরাম এই নির্দেশনা পাস করেছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত তাঁর কর্মকর্তারা জনগণের কাছ থেকে প্রায় তিন হাজার ২০০ বস্তা ব্যবহূত পলিথিন ব্যাগ নিয়েছেন।এই উদ্যোগের ফলে শহর এবং গ্রামাঞ্চলও পলিথিনমুক্ত হচ্ছে এবং এতে ফুল বা ফুলের মালা কেনার জন্য অতিরিক্ত অর্থ অপচয়ও রোধ হচ্ছে।জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কর্মকর্তা-কর্মচারীরা আজ পলিথিনের শবযাত্রা পালন করেছে। এই পলিথিন ব্যাগগুলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের মাধ্যমে পুনরায় ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হবে। তিনি জানিয়েছেন, পৃথিবীতে সবকিছুরই চক্রাকারে ক্ষয় বা পচন ধরে। কিন্তু পলিথিনের জীবন প্রায় এক মিলিয়ন বছর।