প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সময় আলোড়ন সৃষ্টি করা অক্টোপাস পলের স্মৃতিকে অমর করে রাখার জন্য এর একটি মূর্তি নির্মাণ করা হবে। গত অক্টোবরে মারা যায় গুনিন অক্টোপাস পল। বিশ্বকাপে জার্মানির খেলা এবং ফাইনাল খেলার ফল সম্পর্কে নির্ভুল পূর্বাভাস দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠে এই অক্টোপাস। সম্প্রতি পলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জার্মানির ওবাহাউজেন সি লাইফ সেন্টার কর্তৃপক্ষ পলের এই মূর্তি নির্মাণের কথা ঘোষণা করে। সি লাইফ সেন্টারের মুখপাত্র তানজা মুনজিল বলেন, মূর্তিটি ১ দশমিক ৮ মিটার উঁচু হবে। একটি ফুটবলের ওপর মূর্তিটি বসানো হবে। এতে মৃত পলের ছাইভস্ম রাখা হবে। মেইল অনলাইন