পল্টনে জামায়াত ও যুবলীগের সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মে পল্টন ময়দানে একই সময়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও আওয়ামী যুবলীগ সমাবেশের ডাক দেওয়ায় ওই স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাল রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক আজ শনিবার রাতে প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন।এর আগে পানি, বিদ্যুত্, গ্যাসের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে ৩১ মে পল্টন ময়দানে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিন একই জায়গায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয় আওয়ামী যুবলীগ।এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাল রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।